আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উদয়নারায়ণপুরে মারধরে মৃত্যুর অভিযোগ, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত এলাকা

Published on: May 5, 2026
---Advertisement---

উদয়নারায়ণপুর, ৫ মেঃ হাওড়ার উদয়নারায়ণপুরে এক ব্যক্তিকে মারধর করে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম যাদব বর (৪৫)। সোমবার রাতে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রী এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদয়নারায়ণপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের খবরে এলাকায় কিছু যুবক আনন্দে মেতে ওঠেন। মাঠে বসে পিকনিক ও আবির খেলার আয়োজন হয়, যেখানে উপস্থিত ছিলেন যাদব বরও। পরে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তিনি বাড়ির কাছেই স্নান করতে যান। অভিযোগ, সেই সময় কালিপদ বাগ-সহ কয়েকজন তাঁর উপর চড়াও হয় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তদের পালাতে দেখেন।

পরিবার ও স্থানীয়দের উদ্যোগে দ্রুত তাঁকে উদ্ধার করে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, যাদব বর তাঁদের সমর্থক ছিলেন এবং বিজেপি করার কারণেই তাঁকে খুন করা হয়েছে। বিজেপি নেতা প্রশান্ত দে অভিযোগ করেন, হামলাকারীরা রাজনৈতিক পরিচয় নিয়ে কটূক্তি করে তারপর আক্রমণ চালায়।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বর্তমানে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরাই আক্রান্ত হচ্ছেন, তাই এই অভিযোগ ভিত্তিহীন।

পুলিশের প্রাথমিক অনুমান, দুই পরিচিত ব্যক্তির মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে,ইতিমধ্যেইঅভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment