আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গেরুয়া ঝড়ে রঙ বদল অটো ইউনিয়নের, পালাবদলের পর নতুন ছবি রাস্তায়

Published on: May 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মেঃ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক পালাবদলের স্পষ্ট ছাপ পড়তে শুরু করেছে। তারই প্রতিফলন দেখা গেল শহরের অটো পরিষেবাতেও। ফল ঘোষণার দিন সকাল থেকে কার্যত ফাঁকা ছিল শহরের রাস্তাঘাট, অটোর সংখ্যাও ছিল হাতে গোনা। তবে পরদিন সকালেই বদলে গেল চিত্র রাস্তায় বাড়ল অটোর সংখ্যা, আর সেই সঙ্গে চোখে পড়ল এক নতুন দৃশ্য অটোর মাথায় উড়ছে গেরুয়া পতাকা।

বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা, রাসবিহারী, কসবা, রুবি থেকে শুরু করে উল্টোডাঙা, কাদাপাড়া, বাগবাজার, বারাকপুর প্রায় সব রুটেই একই ছবি। বহু অটোচালকই তাদের গাড়িতে বিজেপির পতাকা বেঁধে রাস্তায় নামেন। কোথাও কোথাও গেরুয়া আবির খেলতে এবং ডিজের তালে নাচতেও দেখা যায় চালকদের।

মঙ্গলবার সকালে বালিগঞ্জের একটি অটোস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অটোচালকরা প্রকাশ্যেই বিজেপি ইউনিয়নে যোগদানের বার্তা দিচ্ছেন। এক অটোচালক জানান, “বিজেপি ইউনিয়ন গড়ার ডাকেই আমরা একত্রিত হয়েছি।” যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক সংগঠনের নেতা অভিযোগ করেন, তৃণমূল আমলে অতিরিক্ত অটো নামানো, রুট পারমিট নিয়ে অনিয়ম এবং বাড়তি জরিমানার চাপেই ক্ষুব্ধ ছিলেন চালকরা।

অন্যদিকে, তৃণমূল ঘনিষ্ঠ এক অটোচালকের বক্তব্য, “দাপুটে মনোভাবের ফলই ভুগতে হয়েছে।” এই পরিস্থিতিতে অটো ইউনিয়নের হঠাৎ রঙ বদল রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ভাড়া বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রী ও চালকদের মধ্যে অসন্তোষ ছিল। এবার ‘ডবল ইঞ্জিন’ সরকারের আশায় নতুন করে স্বস্তির প্রত্যাশা করছেন তিনচাকার চালকরা। শহরের রাস্তায় তাই এখন শুধু অটো নয়, রাজনৈতিক পরিবর্তনেরও ছাপ স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment