আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় অশান্তি  ও বিভিন্ন এলাকায় ভাঙচুরের অভিযোগে উদ্বেগ, বিজেপি কর্মীদের শান্ত থাকার বার্তা নবনির্বাচিত বিধায়ক অজয় রায়ের

Published on: May 5, 2026
---Advertisement---

দিনহাটা, ৫ মেঃ নির্বাচনোত্তর পরিস্থিতিতে দিনহাটায় উত্তেজনা ও অশান্তির খবর সামনে আসতেই সাংবাদিক বৈঠক করে শান্ত থাকার আহ্বান জানালেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায়। মঙ্গলবার সকালে দিনহাটায় নিজের বাসভবনে আয়োজিত এই বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানান,গতকাল রাত থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ফোন পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অজয় রায় বলেন, দিনহাটা বিধানসভার একাধিক এলাকায় বাড়িঘর ভাঙচুর এবং অশান্তির ঘটনা ঘটছে বলে খবর এসেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সকল দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন,“এই জয়ের মুহূর্তে আমাদের সংযমী থাকতে হবে। কোনওরকম উত্তেজনায় পা দেওয়া যাবে না।”

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু মানুষ যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখন বিজেপির জয়ের পর গেরুয়া আবির মেখে নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করছেন এবং অশান্তি ছড়াচ্ছেন। এই ধরনের ব্যক্তিদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “এভাবে ভাঙচুর বা হিংসাত্মক কাজে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিধায়ক আরও বলেন,দিনহাটার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং এই রায়কে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তিনি দাবি করেন,“দিনহাটায় অপশাসনের অবসান হয়েছে, এখন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”

সাংবাদিক বৈঠকের শেষে তিনি প্রশাসনের কাছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আবেদন জানান এবং সাধারণ মানুষকেও গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment