আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ক্যানিং-পূর্বে লাঠিচার্জ, কারচুপির অভিযোগে বিক্ষোভে আরাবুল ও বিজেপি প্রার্থী

Published on: May 4, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনা, ৪ মেঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট গণনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। গণনায় কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানালেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম এবং বিজেপি প্রার্থী আসিম সানপুই। অভিযোগ, গণনাকেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে এবং প্রার্থী-সহ কর্মীদের মারধর করা হয়। ঘটনায় অন্তত তিনজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মহম্মদ বাহারুল ইসলাম, প্রায় ১৬ হাজারের বেশি ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন আরাবুল ইসলাম এবং তৃতীয় স্থানে আসিম সানপুই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১০ রাউন্ড গণনা সম্পন্ন হয়েছে।

এই পরিস্থিতিতে ইভিএমে কারচুপির অভিযোগ তোলেন বিরোধী প্রার্থীরা। তাঁদের দাবি, কিছু বুথে এজেন্ট না থাকা সত্ত্বেও তাঁদের দলের নামে সই করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গণনাকেন্দ্রের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন দুই প্রার্থী।

আরাবুল ইসলামের অভিযোগ, “আমাদের মারধর করা হয়েছে, ভোটে কারচুপি হয়েছে। আমরা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।” পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment