আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় গণনা ঘিরে উত্তেজনা, সংঘর্ষে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

Published on: May 4, 2026
---Advertisement---

দিনহাটা,৩মেঃ কোচবিহারের দিনহাটা-য় ভোটগণনা চলাকালীন উত্তেজনা চরমে পৌঁছায়। দিনহাটা কলেজে দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্রের গণনা চলার মধ্যেই মুখোমুখি হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে দু’পক্ষের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ বড় ব্যবধানে পিছিয়ে পড়তেই উত্তেজনা বাড়তে শুরু করে। অন্যদিকে বিজেপি শিবিরে বাড়তে থাকে উচ্ছ্বাস, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

গণনাকেন্দ্রের বাইরে দু’দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। পরে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment