আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পোস্টাল ব্যালট গণনা শুরুতেই ডিসিআরসি কেন্দ্রে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

Published on: May 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪মেঃ ডিসিআরসি সেন্টারে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই কেন্দ্রের বাইরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। গণনাকেন্দ্র থেকে প্রায় ২০০ মিটার দূরে সিপিআই(এম)-এর অস্থায়ী ক্যাম্পে বসে রয়েছেন দলীয় কর্মী-সমর্থকেরা। ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই।

এই পরিস্থিতিতে সিপিআই(এম) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার জানিয়েছেন, তারা জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁর বক্তব্য, এবারের নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন তাদের দিকে রয়েছে, যার ফলেই এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

গোটা এলাকাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে রয়েছে গণনাকেন্দ্র ও আশপাশের এলাকা, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

এখন সকলের নজর গণনার ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী রূপরেখা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment