আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে ভোটগণনা শুরু, ফলাফলের অপেক্ষায় গোটা রাজ্য

Published on: May 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪মেঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে রাজ্যজুড়ে। পরিবর্তন না প্রত্যাবর্তন—এই প্রশ্নেই এখন তুমুল চর্চা রাজনৈতিক মহলে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বাংলার ক্ষমতার আসনে কে বসতে চলেছে।

শহরের শিলিগুড়ি কলেজ-এ শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া। এই গণনাকেন্দ্রে শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া—এই তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত হয়ে গণনার প্রতিটি ধাপের উপর কড়া নজর রাখছেন।

গণনাকেন্দ্র চত্বর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তত্ত্বাবধানে গোটা এলাকা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। প্রবেশপথে চলছে কড়া তল্লাশি ও পরিচয়পত্র পরীক্ষা, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি রাউন্ডের ফলাফল ঘিরে বাড়ছে উত্তেজনা ও আগ্রহ।

এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ এবং রাজ্যের ভবিষ্যৎ দিকনির্দেশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment