আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গণনার আগে শিবপুরে স্ট্রংরুমে বহিরাগত ঢোকার অভিযোগ, উত্তপ্ত রাজনৈতিক মহল

Published on: May 3, 2026
---Advertisement---

জগৎবল্লভপুর, ৩ মেঃ ভোটগণনার আগের মুহূর্তে রাজ্যের একাধিক স্ট্রংরুমকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ভবানীপুর, কাটোয়া ও বর্ধমানের পর এবার একই অভিযোগ সামনে এল হাওড়ার শিবপুরে। কাসুন্দিয়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলে অবস্থিত স্ট্রংরুম চত্বরে বহিরাগতদের জড়ো হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আগামীকাল, সোমবার রাজ্যে ভোটগণনা। তার আগে সব স্ট্রংরুমেই কড়া নজরদারি চলছে বলে প্রশাসনের দাবি। তবে বিভিন্ন জায়গায় অযাচিত লোকজনের উপস্থিতি নিয়ে অভিযোগ উঠছে। শনিবার রাতে শিবপুরের ওই স্কুলে প্রায় ৫০ জন বহিরাগত শ্রমিককে দেখা গিয়েছে বলে অভিযোগ করেন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়।

তাঁর দাবি, স্কুলের ভিতরে পিডব্লুডির নামে কিছু বহিরাগত কাজ করছেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ সময়ে কীভাবে বহিরাগতরা স্ট্রংরুম চত্বরে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর আশঙ্কা, এই পরিস্থিতিতে ইভিএমের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমনকি চুরির ঘটনাও ঘটতে পারে।

এই ঘটনার পরই নির্বাচন কমিশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকেও অবগত করা হয়েছে।

অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। জগৎবল্লভপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম ঘোষের দাবি, তৃণমূল আসন্ন পরাজয়ের আশঙ্কা থেকেই এই ধরনের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

গণনার আগে এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। স্ট্রংরুমে ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এখন দেখার, এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় এবং আদৌ কোনও গাফিলতির প্রমাণ সামনে আসে কি না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment