আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সোমবার গণনায় বাংলার রায়, ৪৩২ কাউন্টিং অবজার্ভার মোতায়েন, জেলায় জেলায় কড়া নজরদারি

Published on: May 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ মেঃ সোমবার জানা যাবে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল। ৪ মে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের কারণে রাজ্যের বাকি ২৯৩টি আসনের গণনা চলবে এদিন। গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে এবার বড়সড় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। প্রতিটি জেলায় গণনাপ্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন এই পর্যবেক্ষকরা। তাঁদের মূল দায়িত্ব থাকবে গণনা যেন নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি ৪৯ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৩১টি আসনের জন্য ৪৫ জন পর্যবেক্ষক থাকবেন। মুর্শিদাবাদের ২২টি কেন্দ্রে থাকবেন ৩৩ জন অবজার্ভার। কলকাতার ১১টি আসনের জন্য নিয়োগ করা হয়েছে ১২ জন কাউন্টিং অবজার্ভার।

অন্যদিকে, সবচেয়ে কম পর্যবেক্ষক থাকছে আলিপুরদুয়ার জেলায়। পাঁচটি আসনের জন্য সেখানে মাত্র ৬ জন অবজার্ভার মোতায়েন করা হয়েছে। তবে কমিশনের দাবি, প্রতিটি জেলাতেই প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

গণনাপর্বের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অবজার্ভারও নিয়োগ করা হয়েছে। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রের জন্য ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। তাঁদের কাজ হবে গণনাকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়াও, কমিশনের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে—শুধুমাত্র কিউআর কোড যুক্ত পরিচয়পত্রধারীরাই গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। মোবাইল ফোন নিয়ে প্রবেশেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে, কোনওরকম অনিয়ম এড়াতে এবার গণনাপর্বে নজিরবিহীন কড়াকড়ি দেখাতে চলেছে নির্বাচন কমিশন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment