দিনহাটা, ৩ মেঃ দিনহাটা স্ট্রং রুম পরিদর্শনে জেলাশাসক ও মহাকুমা পুলিশ আধিকারিক। রবিবার দুপুরে, দিনহাটা কলেজে দিনহাটা ৭ ও সিতাই ছয় নম্বর বিধানসভার স্ট্রং রুম পরিদর্শন করেন তারা।
পরিদর্শনের পর জেলাশাসক জীতিন যাদব জানান পুরো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো। এবং আগামীকাল প্রত্যেকটি রাজনৈতিক দলের গণনার এজেন্ট দের আলাদা আলাদা গেট দিয়ে ঢোকানো হবে এবং সংবাদমাধ্যমের জন্য আলাদা টেন্ট করা হবে।
পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দিনহাটা মহাকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ বলেন আগামীকাল নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার দূরত্বে প্রবেশদ্বার বানানো হবে। এবং ২০০ মিটারের মধ্যে কোন সাধারণ মানুষ ঢুকতে পারবে না।
এছাড়াও যেহেতু দিনহাটা কলেজের সামনে রাস্তাটি দিনহাটা ও কোচবিহারের মূল যোগাযোগের স্থল সে ক্ষেত্রে যানবাহন এবং সাধারণ মানুষের জন্য বাইপাস রাস্তায় চলাচল করার জন্য খুলে দেওয়া হবে। কঠোর নিরাপত্তায় আগামীকালের গণনা পর্ব চলবে।





