আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের গাড়ি ব্যবহার করে ছাগল চুরি, শিলিগুড়িতে গ্রেফতার তিন যুবক

Published on: May 3, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়িতে ভোটের কাজে ব্যবহৃত একটি ভাড়ার গাড়িকে হাতিয়ার করে ছাগল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধান নগর থানার পুলিশের জালে ধরা পড়েছে তিন যুবক। মিলন মোড়–করাইবাড়ি এলাকার বাসিন্দা সাগর গজমে তাঁর ছাগল চুরি যাওয়ার অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি স্করপিয়ন গাড়িকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

পুলিশ গাড়ির খোঁজে বাঘাযতীন কলোনিতে পৌঁছে জানতে পারে, গাড়িটি চালাচ্ছিল তুষার রায় নামে এক যুবক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। তুষার রায় তার কয়েকজন সঙ্গীকে নিয়ে পরিকল্পনা করেই এই চুরি করেছে বলে স্বীকার করে। তার বয়ানের ভিত্তিতে দেবজ্যোতি দেব ও কৃষ শীলকে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা স্করপিয়ন গাড়ি ব্যবহার করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালায়। উল্লেখযোগ্য বিষয়, গাড়িটি বিধানসভা নির্বাচনের কাজে পুলিশের জন্য ভাড়া করা ছিল, যা নিয়ে উঠেছে অপব্যবহারের প্রশ্ন। ধৃতদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, নেশার খরচ জোগাড় করতেই এই চুরির ছক কষা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment