মাথাভাঙা, ৩ মেঃ এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে শনিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা ও নিশিগঞ্জে রুট মার্চ করলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং, মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায়,এস,ডি,পি,ও সমরেন হালদার সহ পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই রুট মার্চ অনুষ্ঠিত হয়।
এদিন মাথাভাঙ্গা থানার সামনে থেকে রুট মার্চ করে গোটা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করেন তারা এবং তারপরে মাথাভাঙ্গা দুই নং ব্লকের নিশিগঞ্জ বাজার এলাকাতেও রুট মার্চ করে।রুট মার্চ করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন জেলা পুলিশ সুপার।
সাধারণ মানুষের মন থেকে ভয় দুর করতে এলাকায় শান্তি বজায় রাখতে এই রুট মার্চ বলেও জানান জেলা পুলিশ সুপার।





