আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফল ঘোষণার আগে মন্দিরে পুজো, ‘নতুন বাংলার সূর্যোদয়’ এর প্রার্থনা শঙ্কর ঘোষের

Published on: May 3, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩ মেঃ ভোটের ফলাফল ঘোষণার আগের দিনেই শুভ সূচনার বার্তা দিতে মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবার সকালে শিলিগুড়ির রথখোলা মোড়ের কালীবাড়ি মন্দিরে উপস্থিত হয়ে তিনি ভক্তিভরে পুজো দেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, এদিন রাজ্যজুড়েই বিজেপির প্রার্থীরা মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন।

তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল এবং আগামীকাল ভোট গণনার মাধ্যমে একটি নতুন বাংলার সূর্যোদয় হোক—এই কামনাতেই মায়ের শরণাপন্ন হয়েছি।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, গণতন্ত্রে মানুষের রায়ই চূড়ান্ত, আর সেই রায় যেন রাজ্যের উন্নয়নের পথকে সুদৃঢ় করে, সেটাই তাঁদের প্রত্যাশা।

এদিন তাঁর সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন দলের অন্যান্য কর্মী ও সমর্থকরাও। ফল প্রকাশের আগে এই ধর্মীয় আচার রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment