আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে গরু চু*রি*র সন্দেহে গণপিটুনি, মৃ*ত ১, আশঙ্কাজনক আরও এক

Published on: April 25, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় মৃত্যু হল এক জনের, অপর জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত থেকেই এলাকায় গরু চোরের আতঙ্ক ছড়ায়। শনিবার সকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এরপর তাঁদের একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহত ও মৃত ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment