আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, থানায় বিক্ষোভ

Published on: April 24, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ গতকাল রাতে শিলিগুড়িতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই হামলা চালায়। ঘটনার প্রতিবাদে আজ নিউ জলপাইগুড়ি থানায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জী।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় একাধিক কর্মী আহত হয়েছেন এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ১২ জনের নামে অভিযোগ জানানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই নূর আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালানো হচ্ছে।

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নতুন ‘পাবলিক সেফটি’ বিল ঘিরে তুমুল বিতর্ক, কড়া আইন আনার সওয়াল সরকারের

গুন্ডাদমন বিলের আলোচনায় বিধানসভার গ্যালারিতে হিংসায় নিহতদের পরিবার, উঠে দাঁড়াল শাসকদল

টাকা উদ্ধারের পরেও ২০ দিন এফআইআর হয়নি! আগেই জানত ট্রাস্ট, তবু ব্যবস্থা হয়নি! রামমন্দির অর্থকাণ্ডে নতুন বিস্ফোরক তথ্য

রামমন্দির অর্থকাণ্ডে গ্রেপ্তার শ্যালক-জামাইবাবু, সম্পত্তি বৃদ্ধির অভিযোগে নতুন প্রশ্ন

ওবিসি বিলের ভোটে ‘ওয়াকআউট’‘ঋত তৃণমূলের’,ওবিসি বিল ঘিরে নাটক বিধানসভায়, ভিতরে পাঁচ বিধায়ক রয়ে গেলেন কক্ষে, তৃণমূলে নতুন জল্পনা

ইউসিসি বিলে আপাতত ব্রেক, উচ্চপর্যায়ের কমিটি গড়ে এগোতে চায় সরকার

Leave a Comment