আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে ভোটের প্রস্তুতি চূড়ান্ত, ডিসিআরসি সেন্টারে উপচে পড়া ভিড়, কড়া নিরাপত্তায় প্রশাসন

Published on: April 22, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে বুধবার সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা গেল শিলিগুড়ি শহরে। প্রশাসনের তত্ত্বাবধানে ভোটকর্মীরা নির্ধারিত ডিস্ট্রিবিউশন সেন্টার (ডিসিআরসি) থেকে ইভিএম ও ভিভিপ্যাট সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।

এবারের নির্বাচনে ডিসিআরসি সেন্টার হিসেবে নির্ধারিত হয়েছে শিলিগুড়ি কলেজ। সকাল থেকেই সেখানে ভোটকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত বুথ অনুযায়ী দল গঠন করে তাঁদের হাতে প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হয়েছে। ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি ভোটকর্মীরা গ্রহণের আগে সঠিকভাবে পরীক্ষা করে নিচ্ছেন বলেও জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।

ডিসিআরসি সেন্টার চত্বরে নিরাপত্তার বলয় ছিল চোখে পড়ার মতো। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির মধ্যে একের পর এক গাড়িতে করে ভোটকর্মীরা তাঁদের নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা দেন।

প্রশাসনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বুথে বুথে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

সব মিলিয়ে, ভোটের আগের দিন শিলিগুড়িতে প্রশাসনের এই তৎপরতা এবং সুসংগঠিত প্রস্তুতি নজর কেড়েছে সকলের। আগামীকালের ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেই আশাবাদী প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment