আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কড়া নিরাপত্তায় মালদায় প্রথম দফার ভোট, ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন

Published on: April 21, 2026
---Advertisement---

মালদা, ২১ এপ্রিলঃ আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারে জেলায় মোট ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে, যার মধ্যে রয়েছে একাধিক কেন্দ্রীয় মহিলা জওয়ানদের দলও। নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান জেলাশাসক রাজনীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারে মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ জন এবং পুরুষ ভোটার ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন। উল্লেখযোগ্যভাবে, এবারের এসআইআর প্রক্রিয়ায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

জেলাশাসক জানান, এবারের নির্বাচন সম্পূর্ণ ভয়মুক্ত এবং প্রভাবমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের বুথে যেতে কোনও বাধা সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পোলিং বুথ ও তার আশপাশে থাকবে সিসিটিভি নজরদারি।

পুলিশ সুপার অনুপম সিং জানান, আধা সামরিক বাহিনীর পাশাপাশি প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। এর মধ্যে ৩৬ জন আইসি, সাব-ইন্সপেক্টর এবং অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মিলিয়ে প্রায় এক হাজার আধিকারিক দায়িত্বে থাকবেন। এছাড়া কেরল ও উত্তরপ্রদেশ থেকেও সশস্ত্র পুলিশ বাহিনী আনা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি। পাশাপাশি, দুটি কেন্দ্রীয় মহিলা ব্যাটালিয়নও মোতায়েন থাকবে।

নির্বাচনের দিন দ্রুত পদক্ষেপের জন্য ৩২৭টি গাড়ি নিয়ে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ৩৭টি নাকা চেকিং চালু করা হয়েছে। ইতিমধ্যেই অতি স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং দুষ্কৃতী কার্যকলাপে যুক্ত সন্দেহভাজনদের ওপর নজরদারি চালানো হচ্ছে।

প্রতি বুথে অন্তত অর্ধেক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যেখানে একাধিক বুথ রয়েছে, সেখানে এক থেকে দুই সেকশন পর্যন্ত বাহিনী রাখা হবে। এছাড়াও প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এবারের নির্বাচনে সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে কোনওরকম আইনশৃঙ্খলার কাজে লাগানো হবে না। ভোটের তিনদিন আগে থেকেই তাঁদের মাঠের বাইরে রাখা হবে।

এবার মালদা জেলায় ভোট গণনার কাজ হবে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে। প্রশাসনের দাবি, সবমিলিয়ে এবারের ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনওরকম খামতি রাখা হবে না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২৭ এপ্রিল মমতার মেগা মিছিল, দক্ষিণ কলকাতায় শেষ প্রচারে তৃণমূলের শক্তি প্রদর্শন

ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল, হিতেশ চৌধুরীকে সরিয়ে নতুন পর্যবেক্ষক করা হল অখিলেশ সিং-কে

“৯-এ ৯ তৃণমূল,বিজেপি শূন্য” শেষ প্রচারে দাবি অভিজিতের

প্রচারের ফাঁকে মানবিক ছোঁয়া, কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক

ভোটের আগে অনিশ্চয়তায় ভোটাররা,আজ প্রকাশ পাবে ‘যোগ্য’ তালিকা, এসআইআর বিতর্কের মাঝে কমিশনের সিদ্ধান্ত, নাম থাকলেই মিলবে ভোটাধিকার

প্রচারের শেষ দিনে ঝড় তুললেন দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী,জনসংযোগ থেকে মহামিছিল দিনভর কর্মসূচিতে ব্যস্ত অভিজিৎ দে ভৌমিক

Leave a Comment