দিনহাটা, ২০ এপ্রিল : কুর্শাহাটে বিজেপি প্রার্থী অজয় রায়ের ভোট প্রচারের সময় স্লোগান নিয়ে উত্তেজনা ছড়ায়।প্রচারের সময় সেখানে জমায়েত করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ।
এরই জবাবে উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকরা পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তবে এলাকায় বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ মোতায়েন ছিল।
তাদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন ও পুলিশ বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে।





