আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীর বাড়ি বাড়ি প্রচার, জয়ের ব্যাপারে আশাবাদী

Published on: April 19, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ রবিবার সকালে নির্বাচনী প্রচারে নামলেন বাম মনোনীত সিপিআই(এম) প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। ২১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে থেকে এদিনের প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি। শুরু থেকেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান প্রার্থী।

প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন শরদিন্দু চক্রবর্তী। পাশাপাশি বামেদের পক্ষে সমর্থন চেয়ে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় এলাকার উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং দৈনন্দিন সমস্যার বিষয়গুলি উঠে আসে বলে জানা যায়।

প্রচারে বেরিয়ে সিপিআই(এম) প্রার্থী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট কেনাবেচার কোনও জায়গা নেই। তিনি দাবি করেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বামেদের সমর্থন করছেন এবং আসন্ন নির্বাচনে বামেদের পক্ষেই ১০০ শতাংশ ভোট পড়বে। তাঁর কথায়, “মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের জন্যই তাঁরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন।”

শরদিন্দু চক্রবর্তী আরও জানান, প্রচারের সময় সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে, যা তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। এই সাড়া দেখে জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী বলেও মন্তব্য করেন।

নির্বাচনের আগে এই ধরনের বাড়ি বাড়ি প্রচারকে গুরুত্ব দিচ্ছে বাম শিবির। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেদের বার্তা পৌঁছে দিতে মরিয়া তারা। শিলিগুড়ির রাজনৈতিক মহলে এই প্রচার কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment