আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে প্রচারে শঙ্কর ঘোষের আক্রমণ, গৌতম দেবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ

Published on: April 19, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ সকালে প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মেয়র গৌতম দেবের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন। দিনটি শুরু করেন ২৫ নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে পুজো দিয়ে। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নিজেই স্কুটি চালিয়ে ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে জোরকদমে প্রচার চালান তিনি।

প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ দাবি করেন, শিলিগুড়ি পুর নিগমে আগে যাঁরা মেয়র ছিলেন, তাঁদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার কোনও অভিযোগ ওঠেনি। কিন্তু বর্তমান মেয়রের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে বলে তাঁর দাবি। তিনি আরও বলেন, পুর নিগমের একাধিক মেয়র পারিষদের দায়িত্ব নিজের হাতে রেখে প্রশাসনিক ভারসাম্য নষ্ট করেছেন গৌতম দেব।

শঙ্কর ঘোষের কথায়, “একজন মেয়র হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ। তাঁর নিজের দলেরই এক মেয়র পারিষদ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” এই ইস্যুকেই সামনে রেখে ভোটের ময়দানে বিজেপি লড়াই আরও তীব্র করবে বলেও ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। তাদের দাবি, নির্বাচনের আগে ভিত্তিহীন অভিযোগ তুলে ভোটে প্রভাব ফেলতেই বিজেপি এই ধরনের মন্তব্য করছে।

ভোটের আগে এই অভিযোগ-পাল্টা অভিযোগে শিলিগুড়ির রাজনৈতিক মহল ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment