আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খু*ন করে বাবরি মসজিদে কবর দেব! মরার আগে ১০০ টা লাশ পুঁতব, হুমায়ুনের হুমকি ঘিরে তোলপাড়,নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

Published on: April 16, 2026
---Advertisement---

মুর্শিদাবাদ, ১৬ এপ্রিলঃ বিজেপির সঙ্গে ‘ডিল’ সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। সেই বিতর্কের মধ্যেই এবার খুনের হুমকি দেওয়ার অভিযোগে আরও চাপে পড়লেন তিনি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাবরি মসজিদ ট্রাস্টের প্রস্তাবিত প্রাক্তন কোষাধ্যক্ষ মইনুল হক রানা-কে প্রকাশ্যে খুন করে কবর দেওয়ার হুমকি দিয়েছেন হুমায়ুন।

জানা গিয়েছে, বেলডাঙা ২ ব্লকের বাসিন্দা মইনুল হক রানা সম্প্রতি তৃণমূলে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তার আগে তিনি হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু বিজেপির সঙ্গে কথিত ‘ডিল’-এর ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অবস্থান বদলান তিনি। এর পরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হুমায়ুন এমনটাই দাবি তৃণমূলের।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে হুমায়ুন কবীরকে বলতে শোনা যায়, “ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মরার আগে ১০০টা লাশ পুঁতব, তারপর আমার কবর হবে।” এমনকি মইনুলকে উদ্দেশ্য করে ‘খুন করে বাবরি মসজিদে কবর দেওয়ার’ হুমকিও দিতে শোনা গিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধেও অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে।

এই ঘটনার জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, এই ধরনের মন্তব্য নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় এই মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ বলেও দাবি করেছে শাসক শিবির।

তৃণমূলের তরফে হুমায়ুন কবীরকে শোকজ করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানানো হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত হুমায়ুন কবীরের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment