আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে জনসংযোগে জোর শংকর ঘোষের, নাগরিক সমস্যা ও উন্নয়নই মূল ইস্যু, মানুষের সাড়া পাওয়ার দাবি প্রার্থীর

Published on: April 13, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৩ এপ্রিল: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিলিগুড়ির একাধিক এলাকায় জোরদার জনসংযোগ কর্মসূচি পালন করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। এদিন তিনি শহরের বিভিন্ন ওয়ার্ড, বাজার এলাকা এবং আবাসিক অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সমস্যার খোঁজখবর নেন শংকর ঘোষ। রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, কর্মসংস্থানসহ একাধিক নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি দলীয় অবস্থান তুলে ধরে এলাকার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।

এদিন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা ও ছোট ছোট পথসভা করেন বিজেপি প্রার্থী। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন তিনি। শংকর ঘোষের দাবি, তাঁর এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।

তিনি জানান, ধারাবাহিকভাবে এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোই তাঁর মূল লক্ষ্য। মানুষের সমস্যা শুনে তার সমাধানের আশ্বাস দিয়েই নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যেতে চাইছেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment