আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সবজি চুরিতে অতিষ্ঠ কৃষকরা, ফাঁসিদেওয়ায় হাতেনাতে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী

Published on: April 13, 2026
---Advertisement---

ফাঁসিদেওয়া, ১৩ এপ্রিল: দীর্ঘদিন ধরে সবজি চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ফাঁসিদেওয়া থানার অন্তর্গত বড়পথু এলাকার কৃষকরা। প্রতিনিয়ত ক্ষেত থেকে শাক-সবজি উধাও হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের। একাধিকবার অভিযোগ জানিয়েও পরিস্থিতির খুব একটা পরিবর্তন না হওয়ায় শেষমেশ নিজেরাই উদ্যোগী হন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা যৌথভাবে রাতে পাহারার ব্যবস্থা করেন। প্রতিদিন রাত জেগে ক্ষেত পাহারা দিতে শুরু করেন তাঁরা। সেই উদ্যোগই অবশেষে ফল দিল সোমবার ভোরে। প্রায় সকাল চারটা নাগাদ সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাঁর কাছ থেকে চুরি করা সবজিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই অভিযুক্তকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয়দের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সবজি চুরির ঘটনা ঘটছিল। এতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল কৃষকদের। অনেকেই রাতারাতি ফসল হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন।

এই ঘটনায় স্বস্তি ফিরেছে এলাকায়। তবে স্থানীয়রা চাইছেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য নিয়মিত পুলিশি টহল বাড়ানো হোক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment