আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে হুমায়ুন কবীরের দলে ভাঙন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে যোগ ৩০০ কর্মীর

Published on: April 6, 2026
---Advertisement---

পূর্ব বর্ধমান, ৬ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে আবারও ভাঙনের মুখে হুমায়ুন কবীর-এর গড়া আমজনতা উন্নয়ন পার্টি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পূর্বস্থলীর সভা থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়-সহ প্রায় ৩০০ কর্মী-সমর্থক।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্দিকুলা চৌধুরী। এই যোগদানকে তৃণমূলের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, কয়েকমাস আগে দলবিরোধী কাজ এবং ধর্মীয় রাজনীতির অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবীর। এরপরই তিনি আমজনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেন। তৃণমূলকে গদিচ্যুত করার ডাক দিয়ে তিনি বিরোধী জোট গঠনের চেষ্টাও করেন। তবে শেষ পর্যন্ত এআইএমআইএম-এর সমর্থন ছাড়া বড় কোনও জোট গড়ে উঠেনি।

এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানে দলের জেলা সভাপতির দলত্যাগ এবং একসঙ্গে বহু কর্মীর তৃণমূলে যোগদান হুমায়ুন কবীরের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। ভোটের আগে এই ভাঙন যে তাঁর দলের সংগঠনিক শক্তিকে দুর্বল করছে, তা স্পষ্ট বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment