আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেখলিগঞ্জে সীমান্ত পেরিয়ে কৃষক অ*প*হ*র*ণে*র অভিযোগ বাংলাদেশী দু*ষ্কৃ*তী*দে*র বিরুদ্ধে,তীব্র উত্তেজনা

Published on: April 6, 2026
---Advertisement---


মেখলিগঞ্জ, ৬ এপ্রিলঃ ফের উত্তপ্ত ভারত-বাংলাদেশ সীমান্ত। কোচবিহারের মেখলিগঞ্জে এক ভারতীয় কৃষককে জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অপহৃত কৃষকের নাম সদেব রায় বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে বাগডোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের কাংলাতলি সংলগ্ন কাঁটাতারের গেট নম্বর ৬ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই সীমান্ত লাগোয়া জমিতে চাষ করতে গিয়েছিলেন সদেব রায়। সেই সময় আচমকাই কাঁটাতারের ওপার থেকে কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে টেনে নিয়ে যায় বলে অভিযোগ।

এলাকার বাসিন্দাদের দাবি, এই ঘটনার পেছনে রয়েছে আগের দিনের উত্তেজনা। জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা হলে বিএসএফ রবার বুলেট ছুঁড়ে এক বাংলাদেশি যুবককে আহত করে। অভিযোগ, সেই ঘটনারই প্রতিশোধ নিতে ওই যুবকের পরিবারের সদস্যরা এই অপহরণ ঘটিয়েছে।

ঘটনার পরই নড়েচড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে যোগাযোগ শুরু করেছে। খুব শীঘ্রই দুই দেশের বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

অপহৃত কৃষককে দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চলছে। তবে এই ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অন্যদিকে সদেব রায়ের পরিবার চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। এখন সকলের নজর আসন্ন বৈঠকের দিকে সেখান থেকেই পরিস্থিতির সমাধান বেরোবে কি না, সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment