আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পোস্টার ছেঁড়ার অভিযোগে শিলিগুড়িতে তৃণমূলের বিক্ষোভ, গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান গৌতম দেবের

Published on: April 6, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব-এর সমর্থনে লাগানো ব্যানার ও পোস্টার ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

অভিযোগ, শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রচারের পোস্টার ও ব্যানার লাগানো হলেও তা বারবার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন গৌতম দেব। তাঁর দাবি, পরিকল্পিতভাবে বিজেপি এই কাজ করছে এবং এর পিছনে সুসংগঠিত চক্রান্ত রয়েছে। এমনকি, বহিরাগতদের শহরে এনে এই ধরনের কাজ করানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

গৌতম দেব জানান, বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন আধিকারিকদের কাছে জানানো হয়েছে। তবে অভিযোগ জানানোর পরেও একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকায় ক্ষোভ বাড়ছে তৃণমূল শিবিরে। এরই প্রতিবাদে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে শিলিগুড়ির কাছারি রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসেন।
বিক্ষোভস্থলে উপস্থিত সমর্থকরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। তাদের অভিযোগ, এভাবে প্রচারে বাধা সৃষ্টি করে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment