আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জাল নথিতে আট বছর ভারতে বসবাস, শিলিগুড়িতে ধরা বাংলাদেশি পরিবার

Published on: April 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ জাল পাসপোর্ট ও আধার কার্ডের সাহায্যে দীর্ঘ আট বছর ধরে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি পরিবারকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্বামী, স্ত্রী ও তাদের নাবালিকা মেয়েকে আটক করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমা জুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আজম আলী ও রিমা আকতার। ২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে বৈধ নথি নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন তারা। তবে নির্দিষ্ট সময়ের পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও দেশে ফিরে না গিয়ে অবৈধভাবে ভারতে থেকেই যান। ২০১৯ সালে স্বামী-স্ত্রীর এবং ২০২১ সালে তাদের মেয়ের ভিসার মেয়াদ শেষ হয়।
এরপর নিজের আসল পরিচয় গোপন করে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করে তারা কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাস শুরু করেন। অভিযোগ, এই ভুয়ো নথির ভিত্তিতেই একটি বেসরকারি হাসপাতালে চাকরিও করছিলেন আজম আলী।

গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে ওই পরিবারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে নথিপত্র যাচাই করতেই জালিয়াতির বিষয়টি সামনে আসে।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পারাপার ও জাল নথি তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক ধারায়মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।এছাড়া, এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় গোটা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment