আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ,আতঙ্কমুক্ত ফাঁসিদেওয়ার ফৌজিজোত

Published on: April 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ এপ্রিল: অবশেষে ফাঁসিদেওয়ার ফৌজিজোত এলাকায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার কয়েকশো বাসিন্দা। গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘের ভয়ে দিন কাটাচ্ছিলেন স্থানীয়রা। মাঝেমধ্যেই গবাদিপশু উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক আরও বাড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বনদফতরের কাছে খাঁচা বসানোর দাবি ওঠে। এরই মধ্যে সম্প্রতি একটি আনারস বাগান থেকে চিতাবাঘের একটি শাবক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘোষপুকুর বনদফতর উদ্যোগ নিয়ে দুদিন আগে এক ব্যক্তির ব্যক্তিগত চা বাগানে খাঁচা পাতে।

অবশেষে রবিবার ভোরে টোপে পা দিয়ে খাঁচায় বন্দি হয় পূর্ণবয়স্ক চিতাবাঘটি। সকালে স্থানীয়রা খাঁচাবন্দি অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পেয়ে বনদফতরকে খবর দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনদফতরের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে তাকে পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

চিতাবাঘ ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়দের আশঙ্কা, এখনও এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। সেই কারণে বনদফতরের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment