আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাখির চোখ তিন বিধানসভা, চা বলয়ে জোর প্রচারে তৃণমূল

Published on: April 3, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৩ এপ্রিলঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলার তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কালচিনি, কুমারগ্রাম এবং মাদারিহাট এখন রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে। এই তিনটি বিধানসভাকে পাখির চোখ করে জোর প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও কর্মীরা।

কালচিনি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও। চা বলয়ের ভোটকে মাথায় রেখে তিনি ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছেন। প্রতিদিনই বিভিন্ন চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং তাঁদের সমস্যার কথা শুনছেন।

শুধু কালচিনি নয়, কুমারগ্রাম ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রেও তৃণমূল প্রার্থী ও কর্মীরা সমান তালে প্রচার চালাচ্ছেন। গ্রামাঞ্চল থেকে চা বাগান এলাকা সব জায়গাতেই জোড়াফুল শিবিরের সক্রিয়তা চোখে পড়ছে।
তৃণমূলের লক্ষ্য, এই তিনটি কেন্দ্রে শক্ত ঘাঁটি গড়ে তুলে নির্বাচনে ভালো ফল করা। ভোটের আগে এভাবেই জনসংযোগ বাড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছে শাসকদল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment