আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা থেকে নাম বাদ, মাথাভাঙ্গা-শিলিগুড়ি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Published on: April 2, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ২ এপ্রিলঃ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙ্গা-শিলিগুড়ি রাজ্য সড়ক। মাদ্রাসা চৌপথি এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়।

অবরোধের জেরে রাজ্য সড়কের দু’ধারে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন। নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীদেরও চরম ভোগান্তির শিকার হতে হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয় বলে জানা যায়।

স্থানীয় সূত্রে খবর, ডাংকোবা এলাকার ৪-৫টি বুথে প্রায় ১২০০ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, তাঁরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও কেন নাম বাদ দেওয়া হয়েছে, তার স্পষ্ট জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।
অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ অবরোধকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা চালালেও প্রথমদিকে তারা নিজেদের দাবিতে অনড় থাকেন। বিক্ষোভকারীদের সাফ বক্তব্য ছিল, “নির্বাচন কমিশনের প্রতিনিধি না আসা পর্যন্ত আমরা অবরোধ তুলব না।”প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে আসেন বিডিও অফিসের আধিকারিকরা।

তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পরই অবশেষে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।
যদিও সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেও, ভোটার তালিকা নিয়ে মানুষের ক্ষোভ যে এখনও তীব্র তা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment