আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে জোর প্রচারে শরদিন্দু, জনসংযোগে বাড়ছে গতি

Published on: March 26, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৬ মার্চঃ আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে জোরদার প্রচারে নেমেছেন সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। বৃহস্পতিবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নেন তিনি। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে দিনের প্রচার শুরু করেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। এদিন তিনি শিলিগুড়ি কলেজ মাঠ ও বাঘাযতীন পার্কে গিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, যা প্রচারে নতুন মাত্রা যোগ করে।

প্রার্থী ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে মাঠে নেমে পড়েছেন শরদিন্দু। প্রচারের ফাঁকেই তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি—উভয় দলের প্রতিই সাধারণ মানুষের আস্থা কমছে। মানুষের মৌলিক সমস্যা সমাধানে তারা ব্যর্থ বলেও অভিযোগ তোলেন তিনি।

এই পরিস্থিতিতে সিপিআইএম-এর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শরদিন্দু চক্রবর্তী। তাঁর মতে, মানুষের সক্রিয় সমর্থনই পারে প্রকৃত পরিবর্তনআনতে। নির্বাচনে সেই পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই তিনি জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment