কোচবিহার, ২৬ মার্চ : শারদ উৎসবে যে আনন্দ ও উৎসবের রেশ ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে, সেই আনন্দ যেন খানিকটা ফিরে এল বাসন্তী পুজোয়।অনেক জায়গাতেই ধুমধাম করে চলছে বাসন্তী দুর্গার আরাধনা।প্রায় ৭৭বছর ধরে জাঁকজমক ভাবে বাসন্তী পুজো হয়ে আসছে কোচবিহার জেলার ২ নম্বর কালীঘাট রোডের একেবারে শেষ প্রান্ত তোর্সা নদীর ধারে অবস্থিত বাসন্তী মন্দিরে।
প্রতিবছর নিয়ম রীতি মেনে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। পুজোর দিনগুলিতে এখানে অনেকটাই জাঁকজমক দেখতে পাওয়া যায়। বহু ভক্তের সমাগম হয়েছে মন্দিরে।সেইসঙ্গে অষ্টমী স্নানের মেলা উপলক্ষে এখানে বহু পুণ্যার্থী আসেন স্নান করতে।দিনের পর দিন ভক্তদের সংখ্যা বেড়েছে অনেকটাই।বর্তমানে এখানে পুজোর সময় মেলার আয়োজন করা হয়।
এবছরও তার ব্যতিক্রম হয়নি এ বছরও বসে শেষ স্থানে মেলা।দূরদূরান্ত থেকে মানুষ তাদের পসরা নিয়ে বসেছে বাসন্তী পুজো উপলক্ষে বসা এই মেলাতে।ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। দশমী পর্যন্ত চলে পুজো।অষ্টমীতে হয়ে থাকে স্নানের মেলা যেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে স্নান করতে। তারপর ভক্তরা মন্দিরে ভিড় করেন পুজো দিতে।তোর্সা পারে এই রীতি বহুদিনের।





