আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি প্রচার যুদ্ধে দাপিয়ে বেড়াচ্ছেন নাটাবাড়ির তৃণমূল প্রার্থী শৈলেন বর্মা

Published on: March 25, 2026
---Advertisement---

কোচবিহার, ২৫ মার্চ : নাটাবাড়িতে  বিজেপির প্রার্থী ঘোষণা এখনো বাকি। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহার জেলায় শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তৎপরতা। সেই তালিকায় রয়েছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রও। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন

তৃণমূল প্রার্থীর জোর প্রচারে নেমেছেন নাটা বাড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী শৈলেন বর্মা।তৃণমূল কংগ্রেস প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মা একেবারে শুরু থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। বুধবার নাটাবাড়ির হাওড়ারহাট সংলগ্ন এলাকা থেকে তার প্রচার কর্মসূচি শুরু করেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন এলাকায় ঘুরে তিনি স্থানীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

প্রচারের সময় তিনি এলাকার মানুষের নানা সমস্যা ও অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। পাশাপাশি আগামী দিনে সেই সমস্যাগুলির সমাধানের আশ্বাসও দেন। স্থানীয়দের সঙ্গে এই সরাসরি সংযোগ তার প্রচারে আলাদা মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।সব মিলিয়ে, বিজেপির প্রার্থী ঘোষণা বিলম্বিত হলেও তৃণমূল প্রার্থী ইতিমধ্যেই প্রচার যুদ্ধে লড়াইয়ে এগিয়ে বলে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment