আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তর থেকে দক্ষিণে প্রচারের ঝড়,ভোটের ময়দানে নামলেন মমতা-অভিষেক

Published on: March 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ মার্চঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণা ও ইস্তাহার প্রকাশের পর মঙ্গলবার থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে একযোগে প্রচার শুরু করছেন দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে তাঁর সরকার। প্রাকৃতিক বিপর্যয় ধস বা বন্যা যে কোনও পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর নজির রয়েছে তাঁর। সেই কারণে ভোটের আগে আবারও উত্তরবঙ্গকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

মঙ্গলবার টিয়াবন হেলিপ্যাডে নামার পর মেটেলির একটি বেসরকারি হোটেলে যাবেন মুখ্যমন্ত্রী। বিকেলে চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে গিয়ে স্থানীয় মানুষ ও ধর্মীয় নেতাদের সঙ্গে জনসংযোগ সারবেন। জানা গিয়েছে, বুধবার থেকে শুরু হবে তাঁর পূর্ণাঙ্গ নির্বাচনী জনসভা। প্রথম সভা ময়নাগুড়িতে। এরপর একমাস ধরে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, গঙ্গার পূর্ব ও পশ্চিম তট জুড়ে একাধিক সভা ও মিছিল করবেন তিনি।

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ মোট ১৫২টি আসনে ভোট হবে এই দফায়। ফলে প্রথম দফার আগে এই অঞ্চলগুলিতে প্রচারে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল।

অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার থেকেই প্রচার শুরু করছেন। প্রথা মেনে দক্ষিণবঙ্গ থেকেই কর্মসূচি শুরু করছেন তিনি। এদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা কলেজ মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি। দলের অন্দরে ‘সেনাপতি’ নামে পরিচিত অভিষেকের এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পাথরপ্রতিমার সভার পর নন্দীগ্রামে কর্মিসভা করবেন তিনি। বুধবার মেদিনীপুরের আরও দুই কেন্দ্রে প্রচার সেরে দ্রুত উত্তরবঙ্গে পৌঁছবেন। এরপর গোটা মাস জুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গে টানা কর্মসূচি রয়েছে তাঁর।

দলীয় পর্যবেক্ষকদের মতে, একযোগে উত্তর ও দক্ষিণবঙ্গে প্রচার শুরু করে তৃণমূল স্পষ্ট বার্তা দিতে চাইছে সংগঠনগতভাবে তারা সম্পূর্ণ প্রস্তুত। এখন ভোটের ময়দানে মমতা-অভিষেকের এই জোরদার প্রচার কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment