দিনহাটা, ২৪ মার্চঃ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে সাহেবগঞ্জ থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক অভিযুক্তকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে খোচাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় বর্মন নামে এই অভিযুক্তকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে একটি বেআইনি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ধৃত সঞ্জয় বর্মনের বাড়ি লাঙ্গুলিয়া টু এলাকায় বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ৷





