জলপাইগুড়ি, ২২ মার্চ : জনসংযোগের মধ্য দিয়ে জমজমাট রবিবাসরীয় প্রচার চালালেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। প্রার্থী ঘোষণার পর প্রথম রবিবাসরীয় প্রচারে এগিয়ে থাকতে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাতসকালেই তিনি বেরিয়ে পড়েন জনসংযোগে।
প্রচারে বেরিয়ে শহরের মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন বলে জানান বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। ইতিমধ্যেই তাঁর নামে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু হয়েছে।
এদিন শহরের দিনবাজার সহ বিভিন্ন এলাকায় সারাদিনব্যাপী ভোটের প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী বলেন, নির্বাচনে জিতলে জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় ও প্রাচীন দিনবাজারের হাল বদলে দেবো।





