আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অ্যাম্বুলেন্স ও একটি মালবাহী গাড়ির সংঘ/র্ষ জলপাইগুড়ির মোহিতনগরে

Published on: March 19, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৯ মার্চ : দুর্ঘটনার মুখে পড়ল একটি অ্যাম্বুলেন্স ও একটি মালবাহী গাড়ি।ভয়াবহ আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি গাড়িই। ঘটনাটি ঘটেছে মোহিতনগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অ্যাম্বুলেন্স জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি-র উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথে হঠাৎই সেটি দিক পরিবর্তন করে আবার জলপাইগুড়ির দিকে ফিরতে যায়। অভিযোগ, রাস্তার ফাঁকা অংশ ব্যবহার করে দ্রুত ঘোরার চেষ্টা করে অ্যাম্বুলেন্সটি।

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি দূরপাল্লার মালবাহী গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সরাসরি ধাক্কা মারে মালবাহী গাড়ির তেলের ট্যাংকে। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দুটি গাড়িই আগুনে জ্বলে ওঠে।

স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা করে এবং পুড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে। বরাত জোরে যাত্রীরা জখম হয়নি বলে প্রাথমিক ভাবে খবর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment