কোচবিহার, ১৭ মার্চঃ প্রার্থী ঘোষণা হতেই উচ্ছ্বাসে মাতলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল কর্মী সমর্থকরা। আজ জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিককে
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে অভিজিৎ দে ভৌমিকের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছ দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। দীর্ঘদিনের সংগঠক হিসেবে পরিচিতি রয়েছে অভিজিৎ বাবুর। ফলে তাকে নিয়ে বিশেষভাবে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। নাম ঘোষণার পরই বিভিন্ন এলাকায় মিছিলের ছবি সামনে এসেছে। দলীয় নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারা বজায় রাখতে এই কেন্দ্রে জয়ের ব্যাপারে তারা আশাবাদী। অন্যদিকে, প্রার্থী নিজেও মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছেন।





