আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এলাকায় দেখা নেই পঞ্চায়েত – প্রশাসনের কর্তাদের, অভিযোগে বিক্ষোভ বাসিন্দাদের

Published on: March 15, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৫ মার্চঃ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এলাকা, তিন দিন কেটে গেলেও দেখা মেলেনি পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের। ক্ষতিগ্রস্তদের খোঁজ নেননি কেউ—এমন অভিযোগ তুলে চরম ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। রবিবার উপপ্রধান ও তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খট্টিমারি গ্রামে এক রাতের প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছেন বহু পরিবার। ঝড়ে বহু বাড়ির টিন উড়ে গিয়ে মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কেউ প্লাস্টিক টাঙিয়ে অস্থায়ীভাবে দিন কাটাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশীদের বাড়িতে। আকাশে মেঘ জমে থাকায় ফের বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

অভিযোগ, বিপর্যয়ের তিন দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ নিতে আসেননি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান বা কোনও প্রশাসনিক আধিকারিক। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলেনি বলেই দাবি গ্রামবাসীদের।

এই পরিস্থিতিতে রবিবার গ্রামবাসীরা একত্রিত হয়ে বাঁশের ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলতে নারাজ ছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এত বড় বিপর্যয়ের পরেও প্রশাসনের তরফে সামান্য একটি পলিথিন পর্যন্ত দেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামের মহিলা-পুরুষ সকলেই।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment