কোচবিহার, ১২ মার্চঃ শহরের ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কোচবিহার পৌরসভা। আজ কোচবিহার পৌরসভার বোর্ড মিটিং হয়। জানা গেছে ওই বৈঠকে শহরে খেলাধুলার সঙ্গে যুক্ত বিভিন্ন রেজিস্টার্ড ক্লাবকে উৎসাহিত করবার বিষয়টিতে জোর দেন ওই পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক।
শহরের খেলাধুলোর সঙ্গে যুক্ত ক্লাবকে খেলাধুলার সরঞ্জাম দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অভিজিত বাবু জানান বিভিন্ন ক্লাবকে খেলার সরঞ্জাম কেনার জন্য আর্থিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৫ তারিখে যে সব ক্লাব স্পোর্টস এক্টিভিটি
করেন তাদের নিয়ে রবীন্দ্রভবনে একটি বৈঠক হবে। বিভিন্ন কোচিং সেন্টার কতারা সেখানে আমন্ত্রিত হচ্ছেন। পৌরসভার ও সিদ্ধান্তই খুশির হাওয়া বিভিন্ন ক্লাবে। খেলাধুলা চর্চার পাশে দাঁড়ানোর ঐতিহাসিক পদক্ষেপ মনে করছেন অনেকে।





