আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দাম্পত্য কলহের জেরে পে/ট্রোল ঢেলে আ/গুন, নাকি অন্য কোন কারণ?কোচবিহারে অ/গ্নিদ/গ্ধ হয়ে নার্স মৃ/ত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ

Published on: March 12, 2026
---Advertisement---

কোচবিহার, ১২ মার্চ : কোচবিহার শহরে নার্সের আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়েছে। বুধবার রাতে ওই ঘটনা ঘটে। তারপর থেকেই শহরজুড়ে চাঞ্চল্য। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই মহিলার শরীরে। যার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা শরীরে। আগুনে পুড়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে অনুমান, দাম্পত্য কলহের জেরে ওই ঘটনা হতে পারে। স্থানীয় একটি সূত্র থেকেও দাবি, স্বামী কে গাড়ি কিনে দিয়েছিলেন ওই নার্স। সেই গাড়ির কিস্তির টাকাটা নিয়ে গোলমাল হয়।তার জেরে এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত করছে। নিছক গোলমাল থেকে এতবড় কান্ড কিনা সে ব্যাপারে সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে,ওই মহিলার স্বামীও আগুনে দগ্ধ হন। তিনি কোচবিহার মেডিক্যালে ভর্তি। স্ত্রীকে আগুন দিতে গিয়ে তিনি দগ্ধ হন বলেও অনেকের সন্দেহ।নাকি অন্য কোন কারণ রয়েছে? পুলিশের তদন্ত হলে সব জানা যাবে। অপেক্ষায় গোটা কোচবিহার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment