আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সাত দফা দাবিতে কোচবিহারে বিক্ষোভ, জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন CPDRAS-এর

Published on: March 10, 2026
---Advertisement---

কোচবিহার, ১০ মার্চঃ সাত দফা দাবিকে সামনে রেখে কোচবিহার শহরের ঘাসবাজার সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হল CPDRAS নামে একটি সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেন।

সংগঠনের দাবি, ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল করতে এআই প্রযুক্তির ব্যবহার বন্ধ করে মানবিক পর্যবেক্ষণ বা ‘হিউম্যান ইন্টেলিজেন্স’-এর উপর বেশি গুরুত্ব দিতে হবে। তাঁদের অভিযোগ, প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ার কারণে অনেক সময় বৈধ ভোটারদের নামও তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, ভোট ঘোষণার আগেই সমস্ত বিচারাধীন ভোটারদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং তাঁদের তালিকাভুক্ত করতে হবে। কোনও বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে কোনওভাবেই হরণ না হয়, সে বিষয়েও নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে।

এদিনের কর্মসূচিতে সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান। পরে তাঁদের একটি প্রতিনিধি দল কোচবিহারের জেলাশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা এবং স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment