কোচবিহার, ৭ মার্চ : ছিল পেঁয়াজের বস্তা। তার আড়ালে চলছিল গোরু পাচার। গ্রেপ্তার চালক।এমনই চাঞ্চল্যকর ঘটনা পুন্ডিবাড়ি থানা এলাকার। তদন্তে নেমে চোখ কপালে পুলিশের৷ উদ্ধার হয়েছে ১১ টি গোরু।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে পুন্ডিবাড়ি থানার পুলিশ চকচকা এলাকায় জাতীয় সড়কে একটি বুলেরো পিকআপ ভ্যান আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে পেঁয়াজের বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১১টি গোরু উদ্ধার করা হয়।
ঘটনায় গাড়ির চালক নুর আমিন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।তার বাড়ি অসম রাজ্যের লক্ষিমপুর থানা এলাকায়।এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুন্ডিবাড়ি থানার পুলিশ জানিয়ে পুন্ডিবাড়ি থানা এলাকায় নাকা চেকিং এ আরোও জোর দেওয়া হয়েছে।





