আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদা শহরে ফের শুটআউট,অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক

Published on: March 6, 2026
---Advertisement---

মালদা, ৬ মার্চঃ ফের গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। এবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের মালঞ্চ পল্লী এলাকায়। ওই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা-এর পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দা স্বাধীন সরকার ও তাঁর কয়েকজন বন্ধু একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ সেরে বসে ছিলেন। সেই সময় গয়েশপুর ঝলঝলিয়া এলাকার বাসিন্দা মালদ্বীপ আগারওয়াল নামে এক যুবক সেখানে এসে স্বাধীন সরকারকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, ওই সময় মালদ্বীপ আগারওয়াল হুমকি দিয়ে বলেন যে পাঁচ মিনিটের মধ্যে সকলকে খুন করে ফেলবেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরেই একটি স্কুটিতে করে আবার ঘটনাস্থলে ফিরে আসেন তিনি।

স্বাধীন সরকারের অভিযোগ, স্কুটির ডিগ্গি থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালান অভিযুক্ত। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্বাধীন সরকার ও তাঁর বন্ধুরা। গুলি চালানোর পরই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনার পর স্বাধীন সরকার অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রের খোল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment