মাথাভাঙা, ৫ মার্চঃ বিজেপির পরিবর্তন সংকল্প সভা শুরুর আগে তৃণমূলের বাইক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা এলাকা জুড়ে। আজ বিজেপির পক্ষ থেকে শীতলকুচি বিধানসভা ভিত্তিক পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোলকগঞ্জ বাজার এলাকায়। কিন্তু বিজেপির সভা শুরুর আগে বাইক মিছিল পুরো এলাকা পরিক্রমা করে।
এবিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তপন কুমার গুহ এবং মহেন্দ্র নাথ বর্মন জানান এস,আই,আর চূড়ান্ত খসড়া তালিকায় বহু ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে।তার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে বাইক মিছিলের আয়োজন,যা পুরো বিধানসভা পরিক্রমা করবে বলেও জানান।
এদিকে তৃণমূলের এই বাইক মিছিলকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক বরেন বর্মনের।তিনি জানান ভয় দেখানোর জন্য তৃণমূল বাইক মিছিল করছে।সকালে দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীকে মারধর করা হয় এমনটাও জানান তিনি।





