আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

 ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিধায়ক হুমায়ুন কবীর

Published on: March 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মার্চঃ ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভরতপুরের বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বুধবার তাঁর বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সিআইএসএফ জওয়ান। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিরাপত্তা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশের ভিত্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিরাপত্তা ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে।

জানা গেছে, সম্প্রতি একাধিকবার হুমায়ুন কবীর দাবি করেছিলেন যে তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেই কারণেই তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালতের শরণাপন্ন হন তিনি। আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর জন্য ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা মঞ্জুর করে।

উল্লেখ্য, কয়েক মাস আগে ধর্ম নিয়ে রাজনীতি ও দলবিরোধী আচরণের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এরপরই নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেন ভরতপুরের এই বিধায়ক। তিনি দাবি করেন, দল থেকে বহিষ্কারের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

এক পর্যায়ে তিনি জানান, এক ব্যবসায়ী তাঁর নিরাপত্তার জন্য বাউন্সার পাঠিয়েছেন। প্রথমে শোনা গিয়েছিল, সেই বাউন্সাররা হায়দরাবাদ থেকে এসেছে। তবে পরে জানা যায়, তাঁরা সবাই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁদের সরিয়ে দেন হুমায়ুন কবীর।

এদিকে তাঁর নতুন দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনও মঞ্জুর করেছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এখন সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে কোনও আপত্তি না উঠলে দলটি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে।

এরপর দলটির পক্ষ থেকে নির্বাচনী প্রতীকের জন্য আবেদন করা যাবে বলে কমিশন সূত্রে জানা গেছে। নতুন দল গঠন এবং কেন্দ্রীয় নিরাপত্তা প্রাপ্তির ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment