আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হোলিতে কোচবিহার শহরজুড়ে কড়া নজরদারি, বিশেষ অভিযানে কোতোয়ালি থানার

Published on: March 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৪ মার্চঃ হোলি উৎসবকে কেন্দ্র করে কোচবিহার শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় জোরদার করা হল পুলিশি নজরদারি। উৎসবের দিনে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কোচবিহার কোতোয়ালি থানা-র উদ্যোগে বিশেষ অভিযান ও রুটমার্চ চালানো হয়।

বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা ও জনবহুল স্থানে বাড়ানো হয় পুলিশ মোতায়েন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলদারি জোরদার করা হয়, যাতে রং খেলাকে কেন্দ্র করে কোনও অশান্তি বা দুর্ঘটনা না ঘটে।

এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি (ডিআইবি), আইসি কোতোয়ালি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। তাঁদের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রান্তে রুটমার্চ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দ যেন কোনওভাবেই বিশৃঙ্খলায় পরিণত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

পুলিশ আধিকারিকরা জানান, হোলির দিন সাধারণত রং খেলাকে কেন্দ্র করে ছোটখাটো বচসা বা বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা ঘটে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও রকম বিশৃঙ্খলা বা আইনভঙ্গের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শহরবাসীর একাংশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, উৎসবের দিন অতিরিক্ত সতর্কতা থাকলে সাধারণ মানুষ আরও নিশ্চিন্তে আনন্দ উপভোগ করতে পারেন।

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, শুধু হোলি নয়, আসন্ন বিভিন্ন উৎসব উপলক্ষেও এমন নজরদারি চালানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর এই বার্তাই তুলে ধরেছে কোচবিহার পুলিশের বিশেষ অভিযান।লক্ষেও এমন নজরদারি চালানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর এই বার্তাই তুলে ধরেছে কোচবিহার পুলিশের বিশেষ অভিযান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment