আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

 ‘৬৩ লক্ষ নাম বাদ’ অভিযোগে কমিশনকে তোপ অভিষেক, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

Published on: March 1, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন । সেই তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবং বহু নাম ‘বিচারাধীন’ রাখার অভিযোগ তুলে আগামী শুক্রবার থেকে কলকাতার মেট্রো চ্যানেলে দুপুর দু’টো থেকে ধর্নায় বসার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনিও ধর্নায় শামিল হবেন বলে জানিয়েছেন।

সাংবাদিক বৈঠকে কমিশনের বিরুদ্ধে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ তোলেন অভিষেক। বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ-এর নাম ‘বিচারাধীন’ থাকার প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করেন, “বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামই যদি তালিকায় না থাকে, তবে ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন!” নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কোন আইনে ‘ফর্ম ৭’-এর মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিষেকের দাবি, বিজেপি নেতাদের বক্তব্যেই ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেওয়ার ‘টার্গেট’-এর ইঙ্গিত মিলেছে। শনিবার প্রকাশিত প্রথম দফার তালিকা অনুযায়ী, প্রায় সাড়ে ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং আরও প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এই ইস্যুতে প্রথম দফার চূড়ান্ত তালিকা ভারতের সুপ্রিম কোর্ট-এ জমা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

তৃণমূলের অভিযোগ, সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাররাই বেশি ক্ষতিগ্রস্ত। শাসকদলের দাবি, বিজেপির অঙ্গুলিহেলনেই কমিশন কাজ করছে। বাংলার রাজনীতিতে ধর্না নতুন নয় ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলন থেকে ২০১৯ সালের সিবিআই ইস্যু পর্যন্ত একাধিকবার রাজপথে নেমেছেন মমতা। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর নির্বাচনের আগে ভোটার তালিকা ঘিরে এই ধর্না বড় রাজনৈতিক বার্তা বহন করছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment