আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নির্ধারিত সময়েই বাংলায় ভোট,স্পষ্ট বার্তা নির্বাচন কমিশন-এর

Published on: March 1, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ নির্ধারিত সময়েই বাংলায় বিধানসভা ভোট হবে এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কবে আনুষ্ঠানিকভাবে ভোটের দিন ঘোষণা করা হবে তা নিয়ে জল্পনা চললেও কমিশনের বার্তায় স্পষ্ট, প্রস্তুতিতে কোনও খামতি রাখা হবে না। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে জরুরি বৈঠক ডেকেছে কমিশন। জানা গিয়েছে, সোমবার ও মঙ্গলবার দফায় দফায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার সকাল ১১টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। প্রথম পর্বে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক (ডিইও) এবং জেলার পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা করবে কমিশন। দ্বিতীয় ধাপে ফের আইজি, ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে পৃথক বৈঠক হবে। মূলত নিরাপত্তা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও রুট মার্চের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হতে পারে। ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন জেলায় শুরু হয়েছে রুট মার্চ।

মঙ্গলবারের বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক, আয়কর দফতর, নারকোটিক্স ব্যুরো, আরবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিকরা। নির্বাচন চলাকালীন নজরদারি, বেআইনি অর্থ লেনদেন ও মাদক রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে।

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার কমিশনের প্রতিনিধি দল রাজ্যে আসার কথা থাকলেও নবান্নের অনুরোধে তা স্থগিত রাখা হয়। সেদিন ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, পাশাপাশি সিবিএসই ও আইসিএসই পরীক্ষা এবং দোলযাত্রা থাকায় প্রশাসনিক ব্যস্ততার কথা জানানো হয়। তবে সফর স্থগিত হলেও ভোটের নির্ধারিত সময়সূচি নিয়ে কোনও সংশয় নেই বলেই কমিশন স্পষ্ট করেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment