আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অসমে বুলডোজার দিয়ে ভাঙা হল নেহরুর মূর্তি, চাঞ্চল্য কাছাড়ে

Published on: February 27, 2026
---Advertisement---

গুয়াহাটি, ২৭ ফেব্রুয়ারিঃ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আবহেই এবার অসমে ভাঙচুরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ভোরে অসমের কাছাড় জেলায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু-র একটি পূর্ণাবয়ব মূর্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

জানা গিয়েছে, কাছাড় জেলার নেহরু কলেজের সামনে ২০০০ সালে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, মূর্তিটি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। প্রথমে প্রশাসনের তরফে অনুমান করা হয়, পুরনো হওয়ায় হয়তো মূর্তিটি ভেঙে পড়েছে। তবে পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বুলডোজার নিয়ে এসে পরিকল্পিতভাবে মূর্তিটি ভেঙে দেয়।

ঘটনার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কাছাড় জেলার পুলিশ আধিকারিক শংকর দয়াল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে এবং কাউকেই রেহাই দেওয়া হবে না।

অসম প্রদেশ কংগ্রেসের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁদের দাবি, নেহরু কেবল স্বাধীনতা সংগ্রামীই নন, আধুনিক ভারতের অন্যতম রূপকার। তাঁর মূর্তি ভাঙা মানে দেশের ইতিহাস ও গণতান্ত্রিক ঐতিহ্যকে আঘাত করা। কংগ্রেস নেতৃত্ব এই ঘটনাকে সম্প্রতি বাংলাদেশে শেখ মুজিবুর রহমান-এর মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে তুলনা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা রয়েছে এবং এর সঙ্গে কোনও সংগঠিত চক্রান্ত জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment